প্রায় একই কথা বললেন ৯ নম্বর সোরা গ্রামের জিয়াদ আলী ৭০ পদ্মপুকুর ইউনিয়নের মিজানুর রহমান ৩৮ পাখিমারা গ্রামের আনছার সরদারসহ ৫৫ অনেকে
গাবুরা ইউনিয়ন পরিষদের ইউপি পারশেমারি গ্রামের সামছুর রহমান ৭০ জানান লোকালয়ে নদীর পানি ঢোকা বন্ধ হয়ে যাওয়ায় বাস্তুভিটায় ফিরে এসেছেন
আর্থিক অনটনে ঘর তৈরি করতে না পেরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দুর্বিষহ জীবন যাপন করছেন
শ্যামনগরের ইউএনও শাব্বীর আহমেদ প্রথম আলোকে জানান সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এইচ এম গোলাম রেজা তালিকা সংশোধনের জন্য আবেদন জানিয়ে গত ১৮ জুলাই হাইকোর্টে রিট করেছেন
তালিকা কেন সংশোধন করা হবে না তা আগামী সাত দিনের মধ্যে আদালতকে জানানোর জন্য সরকারের প্রতি রুল জারি করেন আদালত
ইউএনও আরও জানান তিনি গত ১ আগস্ট শ্যামনগরে অবস্থিত সেনাবাহিনীর ৯ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারকে ১০ দিনের মধ্যে তাঁদের আগের তালিকা যাচাই-বাছাই করে মতামত দেওয়ার অনুরোধ করে চিঠি দেন
সেনাবাহিনীর কমান্ডিং অফিসার গত ২২ আগস্ট অপর এক চিঠিতে আদালতের বিস্তারিত কাগজ ও নির্দেশনা না পেলে তালিকা যাচাই-বাছাই করতে অপরাগতা প্রকাশ করেন
সাংসদ এইচ এম গোলাম রেজা অভিযোগ করেন তালিকা তৈরিতে সরকারি বিধি ভঙ্গ করা হয়েছে
পাকা বাড়ি আছে চাকরি করে যৌথ পরিবারের দু-তিনজনের নাম এমনকি ভারতে বাস করে এমন ব্যক্তির নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে
এ জন্য তিনি আদালতে তালিকা সংশোধনের জন্য রিট করেছেন
ঈদের আগে জামিনে মুক্তির হার দ্বিগুণ!
ঈদের আগে চট্টগ্রামের আদালতে জামিনের আবেদনের সংখ্যা বেড়ে গেছে
অনেককে জামিনও দিচ্ছেন আদালত
এ সুযোগে কিছু সন্ত্রাসীও বের হয়ে যাচ্ছে
গণহারে জামিনে মুক্তি পাওয়ায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা করছে পুলিশ
কারা সূত্র জানায় গত সোমবার ১১২ জন আসামি চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পায় যা স্বাভাবিক সময়ের প্রায় দ্বিগুণ
অন্য সময় গড়ে প্রতিদিন ৬০ জন করে আসামি জামিন পায়
ঈদের আগে দুই কার্যদিবসে জামিনের হার আরও বেড়ে যেতে পারে
কারা সূত্র জানায় চলতি সপ্তাহে জামিনে মুক্তি পাওয়া আসামিদের মধ্যে কয়েকজন তালিকভুক্ত সন্ত্রাসী রয়েছে
এদের মধ্যে আজিজুল হক ওরফে লালু ডাকাতকে গত রোববার কারাফটক থেকে জেলা পুলিশ আটক করে
হাটহাজারি থানার তালিকাভুক্ত সন্ত্রাসী নাসির ওরফে পাং নাসির ওরফে লম্বা নাসির জামিনে ছাড়া পেয়ে পালিয়ে গেছেন
তিনিও একই দিন জামিনে মুক্তি পান
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো জেড এ মোরশেদ প্রথম আলোকে বলেন তিন দিন আগে আজিজ নামের একজন ডাকাত সর্দারকে আমরা কারাগারের পাশের এলাকা থেকে আটক করেছি
পুলিশের তালিকাভুক্ত কারাবন্দী দাগি সন্ত্রাসীদের ওপর গোয়েন্দা নজরদারি আছে
আইনশৃঙ্খলার স্বার্থে ঈদের আগে দাগি সন্ত্রাসী বের হলে আমরা আটক করব
কারাগার থেকে বেশি আসামির জামিনে মুক্তির বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক জেল সুপার মো আলতাব হোসেন বলেন আদালত থেকে জামিননামা এলেই আমরা সংশ্লিষ্ট আসামিদের ছেড়ে দিই
দাগি সন্ত্রাসীর জামিন পাওয়ার খবর আমরা আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই
চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি পিপি কামালউদ্দিন আহম্মদ বলেন ঈদের আগে আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের মক্কেলের জন্য বিচারকের দয়া ও করুণা চান
এ ক্ষেত্রে বিচারক নমনীয় মনোভাব পোষণ করেন
এ সুযোগে বেশি আসামি জামিন পাচ্ছে
চট্টগ্রাম কারাগারে সাড়ে পাঁচ হাজার থেকে সাত হাজার আসামিকে রাখা হয়
ঈদের আগে জামিনের হার বাড়ায় আসামির সংখ্যা অনেক কমে গেছে
গতকাল দুপুর পর্যন্ত কারাগারে আসামির সংখ্যা পাঁচ হাজার ৮৬ জনে নেমে আসে
এ সংখ্যা আরও কমতে পারে
এ কারাগারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের জেএমবি ২৭ জঙ্গি ও ছাত্রশিবির ও জামায়াতের ১২৯ জন নেতা-কর্মী আছেন
নগর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত উপকমিশনার মো শামসুল হক বলেন জামিনে বেরিয়ে যাওয়া বড়মাপের সন্ত্রাসীদের আটকের ব্যাপারে নির্দেশনা আছে
তবে অন্য যেসব সন্ত্রাসী বেরিয়ে যাচ্ছে তাদের কর্মকাণ্ডের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে
পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯
চট্টগ্রামের রাঙ্গুনিয়া সিলেটের বালাগঞ্জ কুমিল্লার দেবীদ্বার ফেনী ও বগুড়ার শেরপুরে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর
রাঙ্গুনিয়া চট্টগ্রাম চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সত্যপীর দরগাহ গেট এলাকায় গত সোমবার বেলা সাড়ে তিনটায় বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন
তাঁরা হলেন উপজেলার পোমরা ইউনিয়নের বাচাশাহ নগর গ্রামের নুরু ফকিরের ছেলে আবদুস সবুর ২১ রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম ৫৫ ও রাজু মোহাম্মদ
বালাগঞ্জ সিলেট ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটের বালাগঞ্জ উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে একটি প্রাইভেট কার ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে কারটি ছিটকে চলন্ত লরির নিচে চাপা পড়ে
এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন
তাঁরা হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের রফিক উদ্দিন চৌধুরীর স্ত্রী যুক্তরাজ্য-প্রবাসী কচই বিবি ৬০ তাঁর ছেলে মইনুল ইসলাম ৩৫ ও গাড়িচালক জাহাঙ্গীর চৌধুরী ২২
দেবীদ্বার কুমিল্লা গতকাল দুপুর সাড়ে ১২টায় দেবীদ্বার উপজেলার প্রজাপতি বাজারে একটি ট্রাক্টরের চাপায় গোলাম সারোয়ার নামের ১৬ একজন সাইকেল আরোহী নিহত হয়েছে
সে প্রজাপতি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র
ফেনী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মহীপালে একটি বাস ইস্কান্দার আলী ৬০ নামের এক ফেরিওয়ালাকে ধাক্কা দেয়
গুরুতর আহত অবস্থায় তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান
তাঁর বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আরবপুর হাতিয়া পাড়ায়
গতকাল সকালে ফেনী-কুমিল্লা সড়কের ফেনী পৌর এলাকার দেওয়ানগঞ্জ রেলক্রসিংয়ের পাশে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে প্রথম আলো পত্রিকাবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়
এতে চারজন আহত হন
তাঁরা হলেন মো হানিফ শাহজামাল আবদুল মান্নান ও ইসমাইল
তাঁদের প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়
পরে তাঁদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে
ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও কাভার্ড ভ্যান উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে
শেরপুর বগুড়া ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ধুনকুণ্ডি এলাকায় সোমবার সকাল ছয়টায় ট্রাকের চাপায় সাইফুল ইসলাম ২৬ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন
তিনি শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বেতগাড়ি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে
বিদ্যুতের দাবিতে পঞ্চগড়ে মহাসড়ক অবরোধ
পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ লোকজন
একটি ট্রান্সফরমার নষ্টের কারণে তিন দিন ধরে বিদ্যুৎ না থাকায় গ্রাহকেরা গতকাল মঙ্গলবার বেলা দুইটা থেকে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করেন
এতে মহাসড়কের দুই পাশে কয়েক শ যানবাহনসহ যাত্রী আটকা পড়ে
খবর পেয়ে পঞ্চগড় থানার ওসি মো জমির উদ্দিনসহ একদল পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে
বিকেল চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে শহরের ধাক্কামারা এলাকার একটি ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় গত রোববার থেকে ধাক্কামারা এলাকায় সরবরাহ বন্ধ হয়ে যায়
এতে এলাকার হাজারেরও বেশি পরিবারসহ ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ভোগের সৃষ্টি হয়
এলাকার কয়েকজন অভিযোগ করেন বারবার বিদ্যুৎ বিভাগে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি
এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে লোকজন
পঞ্চগড় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো তাজুল ইসলাম বলেন ওই এলাকার একটি ট্রান্সফরমার বিকল হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে
দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপনের চেষ্টা চলছে
বুধবারের মধ্যে নতুন ট্রান্সফরমার স্থাপন করা সম্ভব হবে
নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিন
আমলাতন্ত্রের অযাচিত হস্তক্ষেপ
সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের স্বাধীনভাবেই কাজ করার কথা
কিন্তু বিধি প্রণয়ন থেকে শুরু করে ওয়ার্ডের সীমানা নির্ধারণ—সব ক্ষেত্রেই সরকার তথা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে তাদের টক্কর লেগে আছে
অনেক সময় আমলাতান্ত্রিক জটিলতার কারণে কমিশনের কাজকর্ম চালানো দুরূহ হয়ে পড়ে
নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের
নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা প্রয়োজন তা তাদেরই করতে হবে
এ ক্ষেত্রে সরকারের দায়িত্ব তাদের সহায়তা করা পদে পদে প্রতিবন্ধকতা তৈরি নয়
রোববার এক সেমিনারে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন নির্বাচন কমিশনের কাজে যদি কেউ সমস্যা সৃষ্টি করে থাকে তা হলো আমলাতন্ত্র রাজনৈতিক দল নয়
উদাহরণ হিসেবে তিনি নির্বাচন কমিশনের সচিব নিয়োগ এবং সারা দেশে নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন তৈরির ক্ষেত্রে সৃষ্ট জটিলতাও তুলে ধরেন
রাষ্ট্রের প্রধান নির্বাহীর অনুমোদনের পরও সার্ভার স্টেশন তৈরি না হওয়ার কারণ খতিয়ে দেখা প্রয়োজন
এ ক্ষেত্রে যাঁরা বাধা সৃষ্টি করেছেন তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে
বেশ কিছুদিন ধরেই নির্বাচন কমিশনের সচিবের পদটি খালি আছে
কমিশনের সাবেক সচিব মুহম্মদ হুমায়ুন কবির গত জাতীয় নির্বাচন ছাড়াও কয়েকটি উপনির্বাচন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে তাঁর ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন
প্রধান নির্বাচন কমিশনার সিইসি বিদেশে থাকাকালে সচিবকে সরিয়ে দেওয়া কেবল নজিরবিহীন নয় কমিশনের কাজে অযাচিত হস্তক্ষেপও বটে
সিইসি কমিশনের সচিব পদে নিয়োগ দেওয়ার জন্য তিনজনের নাম পাঠালেও সংস্থাপন মন্ত্রণালয় অজ্ঞাত কারণে এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেয়নি
এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়
কেবল সচিব নন সব পর্যায়ের কর্মকর্তা বাছাইয়ের ক্ষমতাও কমিশনকে দিতে হবে
কমিশনকে না জানিয়ে সম্প্রতি দুই কমিশনারের বাসভবন থেকে নিরাপত্তা প্রহরী তুলে নেওয়াও সমীচীন হয়নি
আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ ও মেয়াদোত্তীর্ণ পৌরসভাগুলোর নির্বাচন হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে
কিন্তু আইনি জটিলতা ও আমলাতান্ত্রিক বাধার কারণে তাও অনিশ্চিত হয়ে পড়েছিল
নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়েছে বিধি পরিবর্তন না করা হলে নির্বাচন করা সম্ভব হবে না
বর্তমান আইনে জনসংখ্যার ভিত্তিতে ওয়ার্ডের সীমা পুনর্নির্ধারণের কথা বলা হয়েছে
সীমানা পুনর্নির্ধারণ করে নভেম্বর-ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যাবে না
গত সোমবার মন্ত্রিসভা বিধানটি বাতিল করে দেওয়ায় সেই অনিশ্চয়তা কেটে গেছে
নির্বাচন কমিশন যাতে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে পারে সেই নিশ্চয়তা সরকারকেই দিতে হবে
সব পর্যায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এর বিকল্প নেই
অতএব নির্বাচন কমিশন সব ধরনের হস্তক্ষেপমুক্ত থাকবে—সেটাই প্রত্যাশিত
প্রকৃতির ভারসাম্য রক্ষায় সব প্রাণ গুরুত্বপূর্ণ
